রাস্তার পাশে ডাকাতি মামলার আসামির লাশ
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশ থেকে পুলিশ এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে, যার বিরুদ্ধে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।
রোববার সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন খৈয়াছড়া ইউনিয়নের নিচতালুক গ্রামের কলঘর এলাকা থেকে ফজলুল হক ফজুর (৩৭) লাশ উদ্ধারের কথা জানান মিরসরাই থানার ওসি জাহেদুল কবির।
ফজু ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।
ওসি জাহেদুল বলেন, “ডাকাত সদস্যদের মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছি।”
ফজুর বিরুদ্ধে ডাকাতির তিনটি মামলা রয়েছে বলে জানান তিনি।
