চট্টগ্রামে মেলায় আয়কর আদায় বেড়েছে ৯ কোটি টাকা
চট্টগ্রামের আয়কর মেলায় সাতদিনে কর আদায় হয়েছে ৫৭০ কোটি টাকারও বেশি, যা গতবারের চেয়ে ৯ কোটি ৪০ লাখ বেশি।
বুধবার মেলার শেষ দিন আয়কর আদায় হয়েছে ৭৩ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৫১৮টাকা। সেবা নিয়েছেন ৪৬ হাজার ৮৮২ জন।
চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর সহকারী কমিশনার অনুপম দাশ বলেন, শেষদিনে রিটার্ন জমা পড়েছে ১৩ হাজার ২৩২টি এবং নতুন ইটিআইএন নিয়েছেন ২ হাজার ১৮৫ জন। শেষ দিনে সেবা নিয়েছেন ৪৬ হাজার ৮৮২ জন।
অনুপম দাশ বলেন, “এবারে সাতদিনে মোট আয়কর আদায় হয়েছে ৫৭০ কোটি ২৪ লাখ দুই হাজার ৭০৫ টাকা।”
গতবারে চট্টগ্রামের মেলায় আয়কর আদায় হয়েছিল ৫৬০ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার ৮৩৮ টাকা।
২০১৭ সালের মেলায় চট্টগ্রাম থেকে আয়কর আদায় হয়েছিল ৫২৯ কোটি ৭০ লাখ ৯৮১টাকা, ২০১৬ সালে আদায় ছিল ৫১৬ কোটি ৯৬ লাখ ৯০ হাজার ৪৯১ টাকা, ২০১৫ সালে মেলায় আয়কর জমা পড়ে ৪৮২ কোটি ৯৩ হাজার ৫৪৪ টাকা।
এবারের মেলায় আয়কর বিবরণী বা রিটার্ন জমাদানকারীর সংখ্যা হয়েছে ৫৮ হাজার ৬১৭জন। গতবারে এ সংখ্যা ছিল ৪৭ হাজার ১২৯টি।
এবারে মোট নতুন ইটিআইএন নিয়েছেন পাঁচ হাজার ৪৫২জন।
