চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাজারের প্রহরী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর রাতে ফৌজদারহাট কালু শাহ মাজারের সামনে এঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোহাম্মদ আজম (৩৫) ওই মাজারের নিরাপত্তা প্রহরী ছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর রাতে একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আজমকে চাপা দেয়।
“গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
