২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 09:55 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) ভর্তি পরীক্ষা হয়।

পরীক্ষায় ৮৭ শতাংশ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো সেকান্দর চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষায় মোট ৮৭ শতাংশ অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলা বা অসদুপায়ের চেষ্টা করেননি কোনো শিক্ষার্থী।”

তবে উপস্থিতির প্রকৃত সংখ্যা জানাতে পারেনি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন।

বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্যানুযায়ী, কলা ও মানববিদ্যা অনুষদে এবছর ভর্তির জন্য এক হাজার ২২১ আসনের বিপরীতে মোট ৪২হাজার ০৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সোমবার অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা । 'ডি' ইউনিটে এক হাজার ১৫৭ আসনের বিপরীতে প্রায় ৫২ হাজার ৯১৭জন আবেদন করেছেন।