২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে পুঁজিবাজার বিষয়ক সেমিনার

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) পুঁজিবাজার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 08:49 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

ইডিইউর বিজনেস ক্লাবের উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মু. সিকান্দার খান বলেন, সম্ভাবনাময় খাতের মধ্যে অন্যতম হল পুঁজিবাজার। অর্থনীতির আকার যত বড়, পুঁজিবাজারের আকার তত বড় হবে। পুঁজিবাজার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হবে ক্যারিয়ার গড়ার জায়গা।

আগামীর পুঁজিবাজারে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের তৈরি হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন ও প্রতিষ্ঠিত ভালো কোম্পানি বাজারে তালিকাভুক্ত না হলে প্রত্যাশিত বিনিয়োগ আসবে না বলেও মনে করেন এ অর্থনীতিবিদ।

সেমিনারের মূল বক্তা স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেডের সিইও আদনান মাহমুদ চৌধুরী বলেন, পুঁজিবাজারে ক্যারিয়ার গড়তে হলে ডিগ্রি কোনো সমস্যা নয়; থাকতে হবে উন্নত মানসিকতা, কাজের প্রতি একাগ্রতা। 

তিনি আরও বলেন, কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি থাকলেও বিষয়টি জটিল হওয়ায় পুঁজিবাজার নিয়ে কাজ করতে অনেকেই ভয় পান। এখানে বিনিয়োগের পাশাপাশি চাকরির সুযোগও রয়েছে।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ হাসমত আলি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সামস উদ-দোহা, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক তাবাসসুম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শরফুদ্দীন রাশেদ, মাইডাস সেফটি বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপক অতনু গুপ্ত, ফিনিক্স ফাইন্যান্সর ব্যবস্থাপক সাজেদুর রহমান, ইডিইউ বিজনেস ক্লাবের উপদেষ্টা ও স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক তুফাতুন নেসা চৌধুরী।