২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে ১০ শতক ভূমি দখলমুক্ত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদনহাটে অবৈধ দখলে থাকা ১০ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2019, 04:39 PM

Updated : 10 Oct 2022, 09:32 PM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

উদ্ধার করা জমিতে ১২ কোটি টাকা ব্যয়ে বহুতল কাঁচাবাজার নির্মাণ করা হবে।

ইউএনও রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৫০ বছর ধরে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক সংলগ্ন মদনহাট এলাকার এই জমি বেদখল ছিল।

“এখানে বিভিন্ন সময় গড়ে ওঠা ১১টি স্থাপনা উচ্ছেদ করে ১০ শতক জমি উদ্ধার করা হয়েছে। এই জমির বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।”

রুহুল আমিন বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই জমিতে ১২কোটি টাকা ব্যয়ে বহুতল ভবর নির্মাণ করা হবে।

মদনহাট এলাকার এসব অবৈধ স্থাপনার জন্য চট্টগ্রাম-হাটহাজারী সড়কে নিয়মিত যানজট হতো বলে জানান ইউএনও।