২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ

চট্টগ্রামের কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:53 PM

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে কুমিরা ঘাটঘর এলাকায় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“আনুমানিক ৫০ বছর বয়েসী ওই ব্যক্তির পরনে ছিল প্যান্ট আর শার্ট। তার শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”

পরিদর্শক শামীম বলেন, সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে এসে অনুসন্ধান করবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।