বায়ু দূষণ: ইস্পাত কারখানাকে জরিমানা
চট্টগ্রাম মহানগরীতে বাযু দূষণের দায়ে একটি ইস্পাত কারখানাকে চার লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করেন পরিচালক আজাদুর রহমান মল্লিক।
গত ৩০ সেপ্টেম্বর এই কারখানা পরিদর্শন করে দূষণের প্রাথমিক প্রমাণ পায় পরিবেশ অধিদপ্তর। পরে শুনানিতে ইসলাম স্টিলের প্রতিনিধিদের হাজির হওয়ার নির্দেশ দেয়।
এদিন শুনানি শেষে চার লাখ ৮৬ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয় বলে জানান সংযুক্তা দাশগুপ্তা।
এছাড়া তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় সিইপিজেডের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার কর্তৃপক্ষকে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।
