২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় পাহাড়ের ঢালে নারীর গলাকাটা লাশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকা থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 07:15 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

রোববার বিকাল চারটার দিকে উপজেলার নিশ্চিন্তাপুর ইউনিয়নের এভিয়ারি পার্ক সংলগ্ন পাহাড়ের ঢাল থেকে ওই নারীর (৪৫) লাশ উদ্ধার করার কথা জানায় পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর লাশটি বাড়ি থেকে অনেক দূরে এভিয়ারি পার্কের কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“ওই নারীর গলায় কাটা দাগ রয়েছে। ধারণা করছি গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।”

স্বামী-স্ত্রীর বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি ইমতিয়াজ।