২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউতে ‘অটাম সেমিস্টারের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হয়েছে অটাম সেমিস্টারের ভর্তি পরীক্ষা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2019, 05:00 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শনিবার নগরীর জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ল প্রোগ্রামের অধীনে থাকা বিষয়গুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার পর চূড়ান্তভাবে উত্তীর্ণরা অংশ নেয় সাক্ষাৎকারে।

এর আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাগত জানান সিআইইউ’র উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেন, “সার্টিফিকেটমুখী শিক্ষার গতানুগতিক ধারণা থেকে বহু আগেই বেরিয়ে এসেছি আমরা। সিআইইউ গবেষণা, দক্ষতা ও নিত্য-নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে উচ্চশিক্ষায় অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থা অর্জনে আমরা বদ্ধপরিকর।”

অন্যান্যের মধ্যে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, সিআইইউ বিজনেস স্কুলের অধ্যাপক ও প্রক্টর ড. মীর মোহাম্মদ নুরুল আবসার নাহিদ,  স্কুল অব ল’র উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা উপস্থিত ছিলেন।

সিআইইউ’র বিজ্ঞপ্তিতে জানা গেছে, যেসব শিক্ষার্থী এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিংবা যারা ভর্তির পর সেমিস্টারগুলোতে ভালো ফলাফল করবে তাদের জন্য এখানে রয়েছে বৃত্তির ব্যবস্থা। পড়ালেখার পাশাপাশি ক্যাম্পাস জবের সুযোগও রয়েছে তাদের জন্য।