২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ির ভেতর ৯৬৭ বোতল ফেনসিডিল

চট্টগ্রামে একটি গাড়িতে তল্লাশি করে ৯৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 01:37 PM

Updated : 08 Apr 2022, 04:37 PM

রোববার রাতে নগরীর জিইসি মোড়ে এ ঘটনায় ওই গাড়ির চালক আবু বক্কর শাহীন ওরফে শাহীন উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, রোববার রাতে জিইসি মোড়ে চেকপোস্ট পার হওয়ার সময় একটি জিপের গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হওয়ায় থামার সংকেত দেওয়া হয়।

“এসময় জিপটি রাস্তার পাশে রেখে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে গাড়িতে লুকিয়ে রাখা ৯৬৭ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শাহীনের বাড়ি কুমিল্লায়। সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে তিনি চট্টগ্রামের দিকে আসছিলেন।