২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 11:34 AM

Updated : 18 Aug 2022, 05:35 PM

সোমবার সকালে কর্ণফুলী থানার শিকলবাহা বিল্লা পাড়ায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

কর্ণফুলী থানার এসআই গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃতদেহটি রাস্তার পাশে কাদাপানির মধ্যে পড়ে ছিল।পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, “আনুমানিক ৫০ বছর বয়সী লোকটির গায়ের রঙ কালো, তার পরনে ছিল শুধু লুঙ্গি। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”