২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুশাহ পাহাড়ে থাকা ৩৪ পরিবারকে উচ্ছেদ

টানা বৃষ্টিতে পাহাড় ধসে মানবিক বিপর্যয় ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসন নগরীর জালালাবাদ এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত ৩৪টি পরিবারকে উচ্ছেদ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2019, 08:49 PM

Updated : 10 Oct 2022, 09:13 PM

রোববার জালালাবাদ হাউজিং সংলগ্ন মধুশাহ পাহাড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ফোরকান এলাহী অনুপম, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার সাবরিনা আফরিন মুস্তাফা, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

তৌহিদুল জানান, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে এ কার্যক্রম চালানো হয়েছে। এর অংশ হিসেবে মধু শাহ পাহাড়ে ৩৪ পরিবারকে উচ্ছেদ করে তাদের বসতি ভেঙে দেওয়া হয়।

বর্ষার আগে প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর ১৭টি পাহাড়ে ৮৩৫টি ঝুঁকিপূর্ণ ঘর চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রম শুরু করে। দ্বিতীয় ধাপের এ উচ্ছেদ কার্যক্রম আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে।