২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’ দিয়ে যুবক দণ্ডিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2019, 05:17 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

দণ্ডিত মোহাম্মদ ফরিদ উদ্দিন সোবহান (২৬) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ফরিদুল ইসলামের ছেলে। 

শুক্রবার পরীক্ষা চলার মধ্যে বেলা সোয়া ১১টার দিকে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার তারিফুল ইসলামের বদলি হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন ফরিদ উদ্দিন। 

“ফরিদের কাছে থাকা প্রবেশপত্রে ‘টেম্পারিংয়ের’ প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়া কথা স্বীকার করলে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।”