২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়ির নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিশু

ফটিকছড়ি উপজেলার ফেনী নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2019, 03:11 PM

Updated : 08 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ঘটনার পর নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি শিশু বাগান বাজার এলাকায় ফেনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে।

“ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমরাও শিশুদের খোঁজ করছি।”

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রামগড় ফায়াস স্টেশনের একটি দল সেখানে কাজ করছে।

“বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরী থেকে ডুবুরিরা সেখানে গেছেন। উদ্ধার কাজ চলছে।”