২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে পোস্ট: চবির সেই কর্মচারী সাময়িক বরখাস্ত

ফেইসবুকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার কর্মচারী নিবারণ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2019, 02:46 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

বুধবার তাকে সাময়িক বরখাস্ত কর হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেউ গ্রেপ্তার হলে কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করতে হয়। সে নিয়মে নিবারণ বড়ুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রেজিস্ট্রার অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারী নিবারণকে গত সোমবার আইসিটি আইনের একটি মামলায় গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।

ফেইসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নিবারণের বিরুদ্ধে গত ২৯ মে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান ।

পুরনো খবর:

ফেইসবুক পোস্ট নিয়ে চবি কর্মচারী গ্রেপ্তার