চট্টগ্রামে ঈদ জামাতে এক সবাই
এক মাসের রোজা শেষে সম্প্রতীর আহ্বানে চট্টগ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর।
বুধবার সকালে নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জামে মসজিদে সবচেয়ে বড় ঈদ জামাতে একসঙ্গে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ পড়েন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপি’র সভাপতি শাহাদাত হোসেন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
ঈদের নামায আদায় শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ পরষ্পরের সাথে কুশলাদি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
জমিয়তুল ফালাহ মসজিদ ছাড়াও চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে সিটি করপোরেশনের উদ্যোগে ১৬৪টি এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে আরও ৯৪টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
