২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় দুজনের মৃত্যু

চট্টগ্রাম শহরের কর্নেলহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশায় কভার্ডভ্যানের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 01:22 AM

Updated : 18 Aug 2022, 05:20 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে কর্নেলহাট-সিডিএ ১ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমীর জানান।

নিহতরা হলেন- আলাউদ্দিন (৩২) ও শফিউল্লাহ শেখ (৫০)।

সীতাকুণ্ডের মহানন্দা এলাকার বাসিন্দা আলাউদ্দিন কর্নেলহাট এলাকায় ফল বিক্রি করতেন। রাতে কাজ শেষে নগরীর হালিশহরের ছোটপুর এলাকায় বাসায় ফিরছিলেন তিনি।

আর শফিউল্লাহর বাড়ি নোয়াখালী বলে জানালেও তার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি পুলিশ কর্মকর্তা আমীর।

এ ঘটনায় আহত হাবিব (৪০) চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। হতাহতরা সবাই ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

নায়েক আমীর বলেন, কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে আনার কিছুক্ষণ পর দুজনের মৃত্যু হয়।