২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদকাসক্তের দায়ের কোপে আহত আরেকজনের মৃত্যু

চট্টগ্রামের উত্তর কাট্টলীতে চার দিন আগে এক ‘নেশাগ্রস্ত’ ব্যক্তির এলোপাতাড়ি দায়ের কোপে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2019, 09:21 PM

Updated : 18 Aug 2022, 05:17 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় শান্তি নন্দী নামের ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মহিবুর রহমান জানান।

গত শুক্রবার সন্ধ্যায় উত্তর কাট্টলীর বড় কালীবাড়ী এলাকায় সত্যজিৎ নামে এক ব্যক্তির দায়ের কোপে নিহত হন সন্ধ্যা রানী নামে ৬০ বছর বয়সী এক নারী।

এই ঘটনায় আহত আরও চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে শান্তি নন্দীর মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দুইজন হল।

Image
প্রতিনিধিত্বশীল ছবি

প্রতিনিধিত্বশীল ছবি

স্থানীয়রা জানান, শান্তি নন্দী পাঁচ মেয়ে ও এক ছেলের বাবা। দারিদ্র্যের কারণে এই বয়সেও তাকে ইটভাটার শ্রমিক বা দিন মজুর হিসেবে কাজ করতে হত।

হামলাকারী সত্যজিত একজন মাদকাসক্ত। কাট্টলীতে একটি ওষুধের দোকান চালাতেন তিনি। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জসীম উদ্দিন সেদিন জানিয়েছিলেন, সন্ধ্যায় সত্যজিত হঠাৎ দা নিয়ে নিজের বাসা থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় লোকজনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। 

পরে এলাকাবাসী পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা রানীকে মৃত ঘোষণা করেন।

পুরনো খবর:

দা হাতে চড়াও ‘নেশাগ্রস্ত’, নারীর মৃত্যু, আহত ৪