২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ৩৪ দিনের ছুটি শুরু হচ্ছে রোববার

বর্ষাকালীন, রোজা, শবে কদর, ঈদুল ফিতর মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪ দিনের ছুটি শুরু হচ্ছে রোববার থেকে; ছুটি চলবে ১৩ জুন পর্যন্ত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 02:31 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোসাইন এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজান (শবে কদর, ঈদুল ফিতরসহ), বর্ষাকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ১২ মে থেকে ১৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে।”

তবে এ ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন শামসুন্নাহার হলের প্রাধ্যক্ষ লায়লা খালেদা আঁখি।

তিনি বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে অবকাশকালে হলগুলো খোলা রাখা হবে।

“বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকাকালে হলের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক শিক্ষার্থীদের ডাইনিং, ক্যান্টিনসহ অন্যান্য সুবিধা বহাল থাকবে।”

ছুটির এসময়ে শাটল ট্রেন নতুন সূচি ধরে চলবে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন।