চট্টগ্রামে স্টিল মিলে ৩ শ্রমিক দগ্ধ
চট্টগ্রামের রুবি গেইট এলাকায় একটি স্টিল কারখানায় গলিত লোহা পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে ষোলশহর রুবি গেইট এলাকার বেঞ্চ স্টিলে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দগ্ধ তিন শ্রমিক হলেন- সুলতান (৩৫), বেলাল (৫০) ও নোমান (২৪)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, “রাতে কারখানায় কাজ করার সময় গলিত লোহা ছিটকে পড়ে তিনজন দগ্ধ হন। তিনজনই বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে।”
