চবির শাটল ট্রেন লাইনচ্যুত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা বন্ধ ছিল জেলায় তিনটি রুটের ট্রেন চলাচল।
ষোলশহর স্টেশন পুলিশ ফাঁড়ির এস আই জাকির হোসেন বলেন, বুধবার বেলা ২টায় ষোলশহর জংশনের আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শহরগামী শাটল ট্রেনটি দুপুর ২টায় ষোলশহর জংশনে এসে লাইন পরিবর্তন করতে ট্রেনটি জংশনের আউটার সিগনালের কাছে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিলের পেছনের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নাজিরহাট, দোহাজারীর সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রিলিফ ট্রেন বগিটি উদ্ধারের পর সন্ধ্যায় ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান জাকির।
এই দুর্ঘটনার পর দুপুরে নগরী থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেনটি ক্যাম্পাসে যেতে না পেরে চট্টগ্রাম স্টেশনে ফিরে যায় বলে জাকির।
