চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ছুরি, খেলনা পিস্তলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।
কর্ণফুলী এলাকা থেকে শনিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সিরাজ ওরফে হৃদয় (১৯) ও মো. ওমর ফারুক (১৯), শাহ আমানত ব্রিজ এলাকায় নিয়মিত ছিনতাই করে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।
এ ঘটনায় তারেকের ভাই বাকলিয়া থানায় একটি মামলা করেন। মামলার পরপর পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফারুককে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল ও ছিনতাই করা এক হাজার টাকা উদ্ধার করে বলে জানান ওসি নেজাম।
ঘটনার সাথে জড়িত অপর দুইজনকে ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
