চট্টগ্রাম মেডিকেলে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অস্ত্রোপচার কক্ষে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হাসপাতালের চতুর্থ তলায় অস্ত্রোপচার কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়।
“তবে তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের নয়টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায় বলে জানান তিনি।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
