চবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মেসের দারোয়ান গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একটি ছাত্রীমেসের দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন ব্যক্তি মালিকানাধীন একটি ছয়তলা ভবনের পুরোটিই ছাত্রীদের মেস হিসেবে ব্যবহার হয়ে থাকে। ওই মেসেরই দারোয়ান কাশেম।
হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে ওই দারোয়ান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।”
ওই ছাত্রী হাটহাজারী থানায় একটি লিখিত অভিযোগও করেছেন বলে ওসি জানান।
