২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের পর চবির হলের প্রাধ্যক্ষকে প্রত্যাহার

ছাত্রদের বিক্ষোভের পর  দ্বায়িত্ব থেকে সরানো হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের প্রাধ্যক্ষ সুলতান আহমদকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 08:29 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

বৃহস্পতিবার উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে শাহজালাল হলের প্রাধ্যক্ষকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে আরও বলেন, একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক সাহেদ বিন ছাদিককে ওই হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে অধ্যাপক সুলতান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিহিংসামূলকভাবে এ আন্দোলন ঘটানো হয়েছে। যেখানে সাবেক ও বহিরাগত শিক্ষার্থীরা নেতৃত্বে ছিল। ছাত্রদের আন্দোলনের পর আমাকে প্রত্যাহারের জন্য প্রশাসন নিকট অনুরোধ জানাই।”

গত বুধবার খাবাররে মানবৃদ্ধিসহ  বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রায় দেড় ঘণ্টা হলের মূল ফটক আটকে বিক্ষোভ করে শাহজালাল হলের ছাত্ররা। এ সময় প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতেও স্লোগান দেয় তারা।