চট্টগ্রামে সুপার শপ ‘শপিং ব্যাগ’ এ অগ্নিকাণ্ড
বন্দর নগরী চট্টগ্রামের আলমাস সিনেমা হলের পাশে সুপার শপ ‘শপিং ব্যাগ’ এ অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার সকাল ৬টা ২০ মিনিটে সুপার শপটির নিচতলায় আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি বলেন, “আগুনে ওই সুপারস্টোরে প্রচুর পরিমাণে ধোঁয়ার সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি সকাল ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
আগুনে দোকানটির বিভিন্ন পণ্য পুড়ে গেছে বলে জানালেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জসিম উদ্দিন।
অগ্নিকাণ্ডের কারও জানা যায়নি।
“তদন্ত করে এর কারণ অনুসন্ধান এবং ক্ষতি নিরুপণ করা হবে,” বলেন জসিম।
