চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
বুধবার বিকাল পৌনে পাঁচটার দিকে স্ক্যানিংয়ে ওই যাত্রীর লাগেজে এসব মুদ্রার অস্তিত্ব ধরা পড়ে বলে জানান বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক কাজী খায়রুল কবীর।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
কাজী খায়রুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যাত্রীর লাগেজ থেকে ছয়টি দেশের বিভিন্ন মুদ্রা পাওয়া যায়, যা অবৈধভাবে তিনি বিদেশে নিয়ে যাচ্ছিলেন।”
“তার কাছে দিরহাম, মার্কিন ডলার, ওমানের রিয়েল, কুয়েতি দিরহাম, বাহরাইনের দিনার, কাতারের রিয়েল মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যমানের মুদ্রা পাওয়া গেছে।”
আবদুস শুক্কুরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
