২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থানার কাছেই ছিনতাই, যুবককে পিটুনি

থানার কাছেই মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় এক যুবককে ধরে পিটুনি দিয়েছে জনতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 05:56 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

নগরীর কোতোয়ালী থানার মোড়ে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার মো. আল আমীনের (২২) বিরুদ্ধে পুরনো কয়েকটি মামলাও আছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে জয় কুমার সুশীল নামের এক ব্যক্তি প্রাইভেট কারে বাসায় ফেরার পথে থানার মোড়ের উত্তর পাশে আমিন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল।

“সে সময় সুশীল চিৎকার করলে স্থানীয়রা আল আমীনকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।”

আমীনের বিরুদ্ধে আগের চারটি মামলা আছে জানিয়ে ওসি বলেন, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় সুশীল একটি মামলা করেছেন।