৮০ লিটার দুধ হয়ে যায় ২৫০ লিটার
দুধ ব্যবসায়ী আরিফ হোসেন প্রতিদিন ৮০ লিটার তরল দুধ সংগ্রহ করেন, কিন্তু বিক্রি করেন ২৫০ লিটার।
আরিফের তৈরি এসব তরল দুধ প্রতিদিন কনটেইনারে ভর্তি হয়ে চলে যায় বিভিন্ন মিষ্টির দোকানে। কিছু যায় লোকজনের বাসাবাড়িতে আর কিছু বিক্রি করেন প্যাকেটজাত করে।
আসল দুধের সঙ্গে গুঁড়ো দুধ আর পানি মেশানোর কারবারের হদিস পেয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
এই ঘটনায় দুধ বিক্রেতা আরিফ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমান বাজার এলাকায় জয়নব ক্লাবের পশ্চিম পাশে মোতালেব ভবনে অভিযান চালানো হয়।
ইউএনও রুহুল আমিন বলেন, আরিফ হোসেন বাসাটি ভাড়া নিয়ে ভেজাল দুধের ব্যবসা করতেন। প্রতিদিন সকাল নয়টা থেকে ১০টার মধ্যে তিনি গ্রাহকদের দুধ পৌঁছে দিতেন।
ইউএনও বলেন, আরিফ প্রতিদিন দুই কন্টেইনার দুধ সংগ্রহ করেন। তার সাথে গুঁড়ো দুধ দিয়ে তৈরি তরল মিশিয়ে করা হয় আট কন্টেইনার।
“আরিফ এসব দুধ বিভিন্ন মিষ্টির দোকান, বাসায় সরবরাহ করার পাশাপাশি প্যাকেটজাত করে খুচরা বিক্রি করতেন।”
“ওই মেশিনেই পাউডার মিশিয়ে তরল দুধ তৈরি করা হত বলে আমাদের ধারণা,” বলেন ইউএনও রুহুল আমিন।
