২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণ: তেল পরিশোধন কারখানাকে জরিমানা

কর্ণফুলী নদী দূষণের দায়ে একটি ভোজ্যতেল পরিশোধন কারখানাকে চার লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 06:51 PM

Updated : 18 Aug 2022, 05:02 PM

বুধবার অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা ধার্য করা হয়।

গত ১২ মার্চ নগরীর বিমানবন্দর সড়কে বে ফিশিং করপোরেশন লিমিটেড নামের কারখানাটি পরিদর্শন করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিদর্শনের সময় ওই কারখানার ইটিপি আউটলেট থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

“ওই নমুনায় পিএইচ, টিডিএস, ডিও, বিওডি, সিওডি এবং এসএস এর মাত্রা নির্ধারিত মানের চেয়ে বেশি পাওয়া গেছে।”

তিনি বলেন, অপরিশোধিত তরল বর্জ্যে কর্ণফুলী দূষণ করায় কারখানাটিকে চার লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

“দ্রুততম সময়ে জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে। পাশাপাশি এ ধররনের কাজ অব্যাহত রাখলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।”

পুরনো খবর:

বুড়িগঙ্গার ভাগ্য পাচ্ছে কর্ণফুলী