২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক স্বপন কুমারের জীবনাবসান

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক স্বপন কুমার মহাজন আর নেই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 02:56 PM

Updated : 08 Apr 2022, 03:59 PM

বুধবার বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৬৭ বছর বয়সী স্বপন কুমার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার মহাজন মস্তিস্কের রক্তক্ষরণে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন আইসিইউতে ছিলেন বলে জানান তার শ্যালক দোলন দাশগুপ্ত।

স্বপন মহাজনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য স্বপন কুমার দৈনিক মিছিল পত্রিকার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি দৈনিক আজাদী ও দৈনিক নয়াবাংলাতেও কাজ করেন।

তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে স্বপন মহাজনের প্রতি শ্রদ্ধা জানানোর পর বলুয়ার দীঘির পাড়ের অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।

সাংবাদিক স্বপন কুমার মহাজনের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।