২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে চার বসত ঘর

চট্টগ্রামের উত্তর আগ্রাবাদ হাজী পাড়া এলাকায় আগুনে পুড়ে গেছে চারটি বসত ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 11:37 AM

Updated : 18 Aug 2022, 05:00 PM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, শনিবার রাত পৌনে ১টার দিকে আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি কাজ শুরু করে।

সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে জানান জসীম উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগুনে চারটি বসত ঘর পুড়ে অন্তত ছয় লাখ টাকা ক্ষতি হয়েছে।

তবে কীভাবে সেখানে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।