চট্টগ্রামে বার্জারের দুটি ‘এক্সপেরিয়েন্স জোন’
চট্টগ্রামে দুটি ‘এক্সপেরিয়েন্স জোন’ উদ্বোধন করেছে বার্জার পেইন্টস।
বৃহস্পতিবার নগরীর চকবাজারে রাজিব হার্ডওয়্যার এবং সিইপিজেড দক্ষিণ হালিশহর মেসার্স ইথু গার্ডওয়ারে এক্সপেরিয়েন্স জোন দুটির উদ্বোধন করা হয়।
এই প্রথমবারের মত চট্টগ্রামে দুজন নির্বাচিত ডিলারকে এক্সপেরিয়েন্স জোনের ফ্রাঞ্চাইজি দেওয়া হল।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এমডি রূপালী চৌধুরী অনুষ্ঠানে বলেন, রঙের কম্বিনেশান নির্বাচন অনেকের জন্য ঝামেলা মনে হতে পারে। কিন্তু রঙের ফার্নিশিং ক্ষমতার গুণে নতুন রূপ পেতে পারে একটি কক্ষ।
“ক্রেতাদের ঘরের জন্য পছন্দের রঙ নির্বাচনে সহায়তা করতে আমরা এ সেন্টারগুলোর উদ্বোধন করেছি। আমাদের ক্রেতাদের বাসা ও কাজের জায়গার সৌন্দর্য বর্ধনে সঠিক সিদ্ধান্ত নিতে আমরা সব সময় নতুন কিছু উদ্ভাবন করে চলেছি।”
বার্জার পেইন্টস বাংলাদেশের বিক্রয় ও বিপণনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. মহসিন হাবীব চৌধুরী, বিপণনের মহাব্যবস্থাপক এ কে এম সাদেক নেওয়াজ, সেলস ট্রেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আজিজুল হক, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম এবং প্রোজেক্ট, প্রোলিঙ্কস অ্যান্ড ডেকরের প্রধান মো. হাসানুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
