২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল থেকে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার একটি হোটেল থেকে ১৩ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2019, 12:28 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

শুক্রবার রাতে এই অভিযান চালানো হয় বলে শনিবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রেপ্তার শফিকুল ইসলাম (২২) কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশন রোডের হোটেল পারামাউন্ট অ্যান্ড রেস্টুরেন্টের আট তলা ভবনের দ্বিতীয় তলায় ইয়াবা ব্যবসায়ী অবস্থান করছে এমন তথ্যের ভিতিত্তে অভিযান চালানো হয়।

“এসময় পালানোর চেষ্টা করলে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার ট্রাভেল ব্যাগ ও দেহ তল্লাশি করে ১৩ হাজার ৪৩০টি ইয়বার উদ্ধার করা হয়।”

দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনায় জড়িত থাকার কথা শফিক স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।