চট্টগ্রামে দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে চান্দগাঁও ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত অটোরিকশা চালক উজ্জ্বল দাশ রাউজান উপজেলার আবুরখীল গ্রামের রণজিৎ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাতে কোনো একটি গাড়ির সঙ্গে উজ্জ্বলের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন।
