২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

চট্টগ্রামের বন্দর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2019, 11:55 AM

Updated : 08 Apr 2022, 03:54 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সোমবার ভোরে বন্দর এলাকায় বিএসআর এম জেটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিনের (৩১) বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। ওই জেটিতে নিরাপত্তাকর্মীর কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএসআই আলাউদ্দিনবলেন, ভোরে জেটি গেইটে ডিউটি করার সময় তাকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে চলে যায়।

ভোরে হাসপাতালে নিয়ে আসা হলে নিজাম উদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।