২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে বাস উল্টে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বাস উল্টে এক বৃদ্ধ নিহত এবং চারজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2019, 07:49 PM

Updated : 18 Aug 2022, 04:55 PM

শনিবার বেলা পৌনে ৩টার দিকে বাঁশখালী উপজেলার বাইন্যার দীঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন বড়ুয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম থেকে বাঁশখালীমুখী একটি বাস অন্যটিকে ওভারটেক করার সময় উল্টে পাশের খাদে পড়ে যায়।”

আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে অজ্ঞাতনামা আনুমানিক ৫০ বছর বয়েসী এক ব্যক্তি মারা যান বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

আহত তিনজন হলেন- মো. সোলায়মান (৪২), মো. সিদ্দিক (৪৫) ও মো. আনসার (৪০)।