চবির দুই হল থেকে আটক ১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করছে পুলিশ।
রোববার রাত ২টা হতে ৪টা পর্যন্ত শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি বিভিন্ন ধারলো অস্ত্র ও পাথর উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়ান্টিফোর ডটকমকে জানিয়েছে সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন।
তিনি জানান, সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে হল থেকে বেশ কিছু রাম দা, ছুরি, চাপাতি, লোহার রড ও পাথর উদ্ধার করা হয়।
এসময় সোহরাওয়ার্দী হলের গেস্টরুম থেকে বহিরাগত এক তরুণীকে আটক করা হয়েছে তিনি জানান।
ওই সময় গেস্টরুম থেকে নিয়াজ আবেদিন পাঠান নামে এক ছাত্রলীগকর্মীকেও আটক করা হয়। নিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের পদার্থ বিভাগের শিক্ষার্থী।
অভিযানের সময় সোহরাওয়ার্দী হল থেকে ১৪ জন এবং শাহজালাল হল থেকে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের কাছ একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন হাটহাজারী থানা পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানা পুলিশ কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর।
