২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ দুই ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 04:22 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

বৃহস্পতিবার বাকলিয়া থানার নতুন এক্সেস রোড থেকে শাহাদাৎ হোসেন ওরফে মুন্না (২৪) ও মো. ওসমানকে (১৯) গ্রেপ্তার করা হয়। 

পুলিশের দাবি, সকালে নতুন এক্সেস রোডের মুখে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা পেশাদার ছিনতাইকারী।

তাদের কাছ থেকে একটি এলজি, দু’টি কার্তুজ ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার মুন্না ২০১৫ সালে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছিল। মামলাটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

তিনি জানান, সকালে এক্সেস রোডের মুখে ছিনতাই করতে মুন্না ও ওসমান দাঁড়িয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।