চট্টগ্রামের ইস্ট ডেল্টার সমাবর্তনের নিবন্ধন শুরু
চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়েছে।
সেখানে বলা হয়, ব্যাংকের পাশাপাশি ক্যাম্পাসে নিবন্ধন বুথে ফি জমা দেওয়া যাবে। সমাবর্তনের আগে শিক্ষার্থীদের সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট ফেরত দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর জাকারিয়া জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এ সমাবর্তন হতে পারে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক প্রস্তুতি এগিয়ে নিতে সমাবর্তন কমিটির আহ্বায়ক ও ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহার সভাপতিত্বে বুধবার সমাবর্তন কমিটির বৈঠক হয়। উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান ও বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান সেখানে বক্তব্য দেন।
ডিরেক্টর জেনারেল অব মিডিয়া কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়াত কবির চৌধুরী, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, সহকারী অধ্যাপক রাশেদ আল করিম, সহকারী অধ্যাপক এটিএম মাহমুদুর রহমান, প্রক্টর অনন্যা নন্দী সভায় উপস্থিত ছিলেন।
