২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কনটেইনার চাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

চট্টগ্রামে লং ট্রেইলার থেকে কনটেইনার খুলে অটোরিকশার ওপর পড়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2019, 11:24 AM

Updated : 08 Apr 2022, 03:41 PM

মঙ্গলবার ভোর ৪টার দিকে নগীর ইপিজেড মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে বন্দর থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান।

তিনি বলেন, চলন্ত ওই ট্রেইলারে থাকা একটি কনটেইনার কোনোভাবে খুলে রাস্তার ওপর পড়ে যায়। ওই সময় পাশ দিয়ে যাওয়া একটি অটোরিকশা সেই কনটেইনারের নিচে চাপা পড়ে।

পরে কনটেইনার সরিয়ে অটোরিকশা থেকে দুই যাত্রীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, নিহতদের পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে।