২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে পুড়েছে সাত ঘর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ এলাকায় আগুনে সাতটি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2019, 07:49 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার লাভলু মেম্বারের বাড়ি এলাকায় রান্নার চুলা থেকে লাগা ওই আগুনে সাতটি কাঁচা ঘর পুড়ে গেছে।

“এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।