২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দোকান পুড়ে দেড় লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের চান্দগাঁও থানার বলিরহাট এলাকায় আগুন লেগে কয়েকটি ভ্রাম্যমাণ দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2019, 07:09 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে।

“বলিরহাট এলাকায় খোলা জায়গায় বেশ কিছু ভ্রাম্যমাণ দোকানে শীতকালীন মেলা বসেছে। সেখানেই একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।”   

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু ততক্ষণে ১০-১২টি দোকান পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয় বলে অতীশ চাকমা জানান।