সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে পিবিআইয়ের কম্বল
চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পল্লীতে কম্বল বিতরণ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার উপজেলার জঙ্গল মহাদেবপুর ও মধ্য সোনাইছড়ি এলাকার ৯৬টি পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
পিবিআই এর ডিআইজি বনজ কুমার মজুমদারের এ উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক ও আল ইমাম গ্রুপ।
সকালে জঙ্গল মহাদেবপুর এলাকার ৩২টি ও মধ্য সোনাইছড়ি এলাকার ৬৪টি পরিবারের হাতে কম্বল তুলে দেন পিবিআই চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত সুপার মো. মঈন উদ্দিন, পরিদর্শক সন্তোষ কুমার চাকমাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন।
