চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে আটক ১১
চট্টগ্রামে ছিনতাইকারী সন্দেহে ১১ জনকে আটক এবং চারটি ছুরি উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার গভীর রাতে নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
অন্যরা হলেন- সাদ্দাম হোসেন ওরফে রাজা (২৫), শামসুল হক ওরফে সবুজ (২১), মো. হাসান (২০), মো. তোফাজ্জল (২০), মো. সাকিব (১৮) এবং মো. রাকিব (১৮)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “এদের মধ্যে সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে, সবুজ ও হাসানের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা আছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। রেল স্টেশন, কদমতলী, টাইগারপাসের নির্জন এলাকায় ছিনতাই করে তারা।”
এছাড়াও চক্রটি যানবাহনে যাত্রীদের মোবাইল ও স্বর্ণালঙ্কার টান দিয়েও ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
