২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামে পাঁচটি চোরাই সিএনজি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 03:21 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

নগরীর পাঁচলাইশ থানার আরাকান রোডের বাদুর তলা ও বাকলিয়া এলাকা থেকে শুক্রবার দিনভর অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইলিয়াছ খান জানিয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- মো. সুমন (২৪) ও মো. আরাফাত (২৪)।

ইলিয়াছ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল রঞ্জু মিয়া লেইনে কবীর মিস্ত্রির গ্যারেজে সিএনজি চোর চক্রের কিছু সদস্য অপেক্ষা করছে। সে সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে কিছু লোকজন দৌড়ে পালিয়ে যায়।

“এসময় আরাফাত ও সুমনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরাকান রোডের নুরল ইসলাম মিস্ত্রির গ্যারেজ থেকে দুটি এবং বাকলিয়া সরকারি কলেজ এলাকার রিজিয়া আটো পার্টস অ্যান্ড ইঞ্জনিয়ারিং নামে একটি গ্যারেজ থেকে আরও তিনটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।”