২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইসলামী আন্দোলনের ৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ছয় আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2018, 09:31 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে দলটির প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন বলে জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসেইন খান জানান।

চট্টগ্রাম-৪  (সীতাকুণ্ড) আসনে শামছুল আলম হাশেম, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে এ মো. জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে মোহাম্মদ এরফানুল হক, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাকী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এইচ এম ফরিদ আহাম্মদ মনোনয়ন ফরম জমা দেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ আগামী ২৮ নভেম্বর।