২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের দুইটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2018, 05:01 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

নগরীর স্টেশন রোড এলাকা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাজিম উদ্দিন (২২), আব্দুল্লাহ বিন আলী আকবর চৌধুরী ওরফে আবু (২১) ও হৃদয় হোসেন সবুজ (২৪)।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভেজ নামের এক কিশোর মঙ্গলবার রাতে স্টেশন রোড দিয়ে যাওয়ার পথে বানিয়াটিলা গলির ‍মুখে নাজিম ও আবু ছুরি ভয় দেখিয়ে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“বিষয়টি দেখতে পেয়ে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা নাজিম ও আবুকে ধরে ফেলে।”

অপর দিকে ৬ নম্বর রুটের একটি বাসে জানালার পাশে বসে কথা বলার সময় আব্দুর রহমান নামের এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেয় হৃদয়।

ওই সময় পুলিশ ধাওয়া করে হৃদয়কে ধরে ফেলে বলে জানান ওসি।

দুই ঘটনায় আলাদা মামলা হয়েছে বলে জানান ওসি মহসিন।