২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ছিনতাইয়ের সময়’ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাইয়ের সময় এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 12:54 PM

Updated : 11 Oct 2022, 12:45 PM

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাতে সিগন্যাল কলোনি জামে মসজিদ এলাকা থেকে ফজর আলী নামে ১৯ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজর আলী বন্দরনগরীর আকবর শাহ নিউ শহীদ লেইনের আইয়ূব আলীর ছেলে।

ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে সিগন্যাল কলোনি জামে মসজিদের সামনে দাঁড়িয়ে অস্ত্রের মুখে ছিনতাই করছিলেন ফজর আলী। খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি দল তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।”

এ সময় ফজর আলীর কাছ থেকে কার্তুজ ভর্তি একটি এলজি উদ্ধার করা হয় বলে জানান ওসি।